তালতলীতে স্কুলের ভবন ধ্বসে তৃতীয় শ্রেনীর ছাত্রী নিহত,আহত ৩ শিশু - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

তালতলীতে স্কুলের ভবন ধ্বসে তৃতীয় শ্রেনীর ছাত্রী নিহত,আহত ৩ শিশু


মল্লিক মো.জামাল বরগুনা প্রতিনিধিঃআজ শনিবার ৬ এপ্রিল দুপুর ১২ -৩৫ টায় তালতলী উপজেলার ছোটবগী পি,কে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে আকষ্মিকভাবে তৃতীয় শ্রেনীর শ্রেনী কক্ষের গ্রেড ভীম ভেঙ্গে শিক্ষার্থীদের মাথার উপরে পরে ০৪ শিশু গুরুতর আহত হয়। আহতরা হচ্ছে-মানসুরা,রুমা,সাদিয়া ও ইসমাইল। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ মিয়া আহতদের নিয়ে আমতলী হাসপাতালে যাওয়ার পথে মানসুরা পিতা- নজির তালুকদার,গ্রাম-গেন্ডামারা মারা যায়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে।

বিদ্যালয় ভবনটি ২০০২ নির্মান করা হয়।অনেক আগেই বিদ্যালয় ভবনটি ব্যবহারের অনুপযোগী ঘোষনা করলেও স্থান সংকুলানের অভাবে বাধ্য হয়ে নিয়মিত ক্লাস চলে আসছিল। বিষয়টি উধর্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থ্যা নেয়নি।

Top