আপোস করে টিকে আছে সরকার চক্রান্তকারীদের সঙ্গে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

আপোস করে টিকে আছে সরকার চক্রান্তকারীদের সঙ্গে


আলোকিত বার্তা:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার চক্রান্তকারীদের সঙ্গে আপোস করে ক্ষমতায় টিকে আছে। আজকে আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ দূরে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। শুধুমাত্র বন্দুকের নল দিয়ে জোর করে টিকে আছে। তারা আজকে রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণ করায়ত্ব করে টিকে আছে। জোর করে ক্ষমতায় বেশিদিন টিকে থাকা যায় না। বিশ্বের ইতিহাস তাই বলে।

তিনি বলেন, আমাদের মধ্যে অনেক সময় দেখি একটা হতাশা,কিন্তু কেন,কী হয়েছে? এই নির্বাচনের ফলাফল তারা নিয়ে গেছে, এজন্য কি আমরা পরাজিত হয়ে গেছি? মোটেই না, আমরা জনগণের অধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তুলব।শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে কল্যাণ পার্টির চতুর্থ জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ প্রায়ই বলে,বিএনপি চক্রান্ত করে ক্ষমতায় আসে। বিএনপি কোনো দিন চক্রান্ত করে ক্ষমতায় আসেনি। বিএনপি প্রতিবার জনগণের সুষ্ঠু ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিল। কখনও পেছনের দরজা বা অসুস্থভাবে ক্ষমতায় আসেনি।বিএনপির কারও বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়নি’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এদেশের মানুষ সবাই জানে বিএনপি নেতাদের ও খালেদা জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে। সেগুলো মিথ্যা মামলা না কি সত্য মামলা।

বিএনপি মাহাসচিব বলেন, নির্বাচনের আগে আমরা যখন প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করেছিলাম তখন তিনি বলেছিলেন, আপনারা গায়েবি মামলাগুলোর তালিকা দেন।এসব মামলায় কাউকে গ্রেফতার করা হবে না। কিন্তু দেখা গেল ওইসব মামলা দিয়ে নির্বাচন জয় করে নিয়েছে।মির্জা ফখরুল বলেন,খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি এখন চলতে পারেন না, কিছু খেতে পারেন না। আমরা বারবার দাবি জানিয়েছি, তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য। কিন্তু সরকার তাকে পিজি (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে গেছে। আমরা মনে করি না সেখানে তার সঠিক চিকিৎসা হবে।

Top