সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত,আহত ৬ বরিশালে - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত,আহত ৬ বরিশালে


আলোকিত বার্তা:বরিশালে সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান (১৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ছয়জন।রোববার (৭ এ‌প্রিল) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল ক্যাডেট কলেজ এলাকাধীন ছয় মাইলে এ দুর্ঘটনা ঘটে। আশিকুর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। এছাড়া আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবার নাম-পরিচয় যানা যায়নি। তবে এদের মধ্যে তারেক নামে এক যুবকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান আলোকিত বার্তাকে বলেন, বাবুগঞ্জের দিক থেকে যাত্রী নিয়ে বরিশালে দিকে আসছিলো পিকআপ ভ্যানটি । পথে ঘটনাস্থলে পৌঁছালে একটি অটো টেম্পুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিলে চিকিৎসক আশিকুরকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও টেম্পুটি জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Top