ভারতের অন্ধপ্রদেশে পুলিশের কাছে ধরা পড়া ২৪ যুবক দেশে ফিরলো - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

ভারতের অন্ধপ্রদেশে পুলিশের কাছে ধরা পড়া ২৪ যুবক দেশে ফিরলো


মোঃ সাগর হোসেন, বেনাপোল(যশোর) প্রতিনিধিঃভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২৪ যুবক বিভিন্ন মেয়াদে জেলখেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশেফিরেছে। শুক্রবার বেলা ১১ টার সময় ভারতীয় পুলিশ বেনাপোল ইমিগ্রেশনপুলিশের কাছে তাদের হস্তান্তর করে।ফেরত আসা যুবকরা হলোঃ- খুলনা জেলার জাফর চৌধুরীর ছেলে জুয়েলচৌধুরী (২৩) মাজেদুল ইসলামের ছেলে সফিকুল ইসলাম (৩৩) বরকত শেখেরছেলে তরিকুল ইসলাম (২৩) আমিন সরদারের ছেলে লিটন মোহাম্মাদ (২৮)শাহাদতের ছেলে রফিকুল ইসলাম (২৬) আব্দুল ছত্তার খানের ছেলে বাবু খান(২৭) রফিকুল ইসলামের ছেলে রিফাত খান (২২) রেজাউল ইসলামের ছেলে সাগরহোসেন (২৪) আখতার খানের ছেলে রাকিব খান (২৪) রেজাউল শেখের ছেলেহাসান শেখ (২২) জাহাঙ্গীর হাওলাদারের ছেলে রনি হাওলাদার (২৩) যশোর জেলারআমজাদ হোসেনের ছেলে সাজ্জাদ মোল্যা (২৬) আব্দুল হোসেনের ছেলেজামাল মোল্যা (২৪) জহুর আলী সরদারের ছেলে নজরুল ইসলাম (২৩) গফফারগাজির ছেলে ইমাম হোসেন (২২) আবুল হোসেনের ছেলের আল- আমিন(২৩) হাবিবুর রহমানের ছেলে সাদ্দাম বেপারী (২৮) আব্দুল খায়েরের ছেলেআলামিন (২৫) মহাসিন সেখের ছেলে রাজিব শেখ (২০) আবুল খালেকের ছেলেসাব্বির হোসেন (২২) আলমগীর মোলার ছেলে আশরাফ হোসেন (২৫)বাগেরহাট জেলার মহিমুদ এর ছেলে নুর ইসলাম, (৪৬) আছাদ এর ছেলেসিরাজুল ইসলাম (৪৬) সাতক্ষীরা জেলার সবেদ আলীর ছেলে আব্দুল গনি (৩৮)।

বেনাপোল ইমিগ্রেশন এর এস আই আব্দুর রহমান বলেন, এরা গত তিন বছরআগে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের অন্ধপ্রদেশে যায়। সেখানেরাজমিস্ত্রী, রংমিস্ত্রির কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে ধরা পড়েআদালতের মাধ্যমে ২- ৩ বছর অন্ধপ্রদেশের ভিজলুর কর্নেটো জেল খানায়থাকে। পরে দ’ুদেশের স্বরাষ্ট্র মন্ত্রী পর্যায়ে চিঠি চালাচালির এক পর্যায়েবিশেষ ট্রভেলস পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে।যশোর রাইটস নামে বেসরকারী একটি এনজিওর এরিয়া কোয়ার্ডিনেটরতৌফিকুজ্জামান বলেন ফেরত আসাদের ইমিগ্রেশন ও বেনাপোল পোর্টথানার আনুষ্ঠানিকতা শেষে যশোর তাদের অফিসে নেওয়া হবে। এরপর তাদেরপরিবারের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হবে। যদি এরাপাচারকারী দালালদের নামে মামলা করতে চান তবে আইনি সহায়তা দেওয়া হবে।

Top