নৌকাবিরোধী মন্ত্রী-এমপিদের শোকজের সিদ্ধান্ত উপজেলা ভোটে - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

নৌকাবিরোধী মন্ত্রী-এমপিদের শোকজের সিদ্ধান্ত উপজেলা ভোটে


আলোকিত বার্তা:উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের যেসব মন্ত্রী-এমপি এবং স্থানীয় নেতারা নৌকার বিরোধিতা করেছেন তাদের শোকজের সিদ্ধান্ত নিয়েছে দলটি। নোটিশ করার ৭ দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে। দলের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
শুক্রবার (৫ এপ্রিল) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাস ভবন গণভবনে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠকের একটি সূত্র জানায়, উপজেলা নির্বাচন চলাকালে দলীয় প্রার্থীর বিরোধিতাকারীদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না- এ মর্মে তাদের কাছে শোকজ নোটিশ জারি করা হবে। কেন তারা দলের মনোনীত প্রার্থীর বিরোধিতা করেছেন তার জবাব জানতে এ শোকজ করা হচ্ছে।

সূত্র আরও জানায়,প্রত্যেক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা স্ব স্ব বিভাগে যারা দলীয় প্রার্থীর বিরোধিতা করেছেন তাদের তালিকা তৈরি করবেন।এ তালিকা তারা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের হাতে দেবেন।
এ ছাড়া দলীয় সূত্র জানায়,দেশের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক অবস্থা শক্তিশালী করা, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে কমিটি করা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন করে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

Top