যুবদলের মিছিলে পুলিশি বাধা বরিশালে - Alokitobarta
আজ : শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

যুবদলের মিছিলে পুলিশি বাধা বরিশালে


আলোকিত বার্তা:কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বরিশাল মহানগর যুবদলের বিক্ষোভ-মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় নগরের সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে মহানগর যুবদল। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা অশ্বিনী কুমার হলের প্রধান ফটকে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশ তাদের মিছিল করতে দেয়নি।

এসময় মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ প্রমুখ।

Top