প্রাণ গেলো ২ কিশোরের মোটরসাইকেলের বেপরোয়া গতি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

প্রাণ গেলো ২ কিশোরের মোটরসাইকেলের বেপরোয়া গতি


আলোকিত বার্তা:রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের বাসাবোর ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। বেপরোয়া গতিতে বাইক চালাতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।শুক্রবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সবুজবাগের ৩৮০ নম্বর ওহাব কলোনীর মোহাম্মদ শেখ আহমেদ মজিদের ছেলে আব্দুল্লাহ আল নোমান (১৭) ও ৪০১ নম্বর ওহাব কলোনীর তোফাজ্জল হোসেনের ছেলে তাজউদ্দিন হোসেন তুহিন (২০)।নোমান ঢাকা ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এবং তুহিন কদমতলী পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার এসআই হেদায়েত হোসেন জানান, বিকেলে খিলগাঁও ফ্লাইওভারের বাসাবোর ঢালে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায় নোমান ও তুহিন। এসময় আইল্যান্ডের সঙ্গে তাদের ধাক্কা লেগে। এতে তারা গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিলে দায়িত্বরত চিকিৎসক সাড়ে ৪টায় দু’জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলো নোমান।এসআই আরো জানান,নিহত নোমান ঢাকা স্টার্ন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে ও তুহিন কদমতলী পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণির ছাত্র। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে রাখা হয়েছে।

Top