নিহত ৮ পরিবারকে আর্থিক সহয়তা বরিশালের দুর্ঘটনায় - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

নিহত ৮ পরিবারকে আর্থিক সহয়তা বরিশালের দুর্ঘটনায়


আলোকিত বার্তা:বরিশালের বানারীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের পরিবারকে আর্থিক সহয়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) আয়োজনে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ সহয়তা দেওয়া হয়।অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত আটজনের প্রত্যেক পরিবারকে জেলা বাস মালিক গ্রুপের পক্ষ থেকে এক লাখ টাকা এবং বিসিসির মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।

অনুষ্ঠানে মেয়র সাদিক আবদুল্লাহ ওই দুর্ঘটনায় নিহত বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের মেধাবী ছাত্রী ঝালকাঠির শিলা হালদারের প্রতিবন্ধী বোনকে সিটি করপোরেশনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে শিগগিরই বরিশাল নগরের সিটি বাস সার্ভিস চালুর পরিকল্পনার কথা জানান মেয়র সাদিক আবদুল্লাহ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল-পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন, জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি মো. ইউনুস,যুগ্ম সম্পাদক কিশোর কুমার দে এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা।উল্লেখ্য গত ২২ মার্চ সকালে বানারীপাড়া উপজেলার তেঁতুলতলায় যাত্রীবাহী একটি মাহিন্দ্রাকে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এতে মোট আটজনের মৃত্যু হয়। এছাড়া আহত হন আরও ৩ জন।

Top