দুই মেয়ে বরগুনায় উদ্ধার বরিশালের - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

দুই মেয়ে বরগুনায় উদ্ধার বরিশালের


আলোকিত বার্তা:বরিশাল থেকে পালিয়ে আসা খুশি আক্তার ও আননিছা নামে দুই মেয়েকে বরগুনা সদর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দিনগত রাতে উপজেলার ৭নম্বর ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়।

খুশি আক্তার বরিশালের ভাসান থানার কাউনিয়া গ্রামের বাসিন্দা কালাম সিকদারের মেয়ে ও আননিছা একই জেলার কোতোয়ালি থানার চরমোনাই গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম আলমের মেয়ে।ঢলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু হেনা মোস্তফা জামাল (মিল্টন)আলোকিত বার্তাকে জানান, গত দুইদিন ধরে পোটকাখালী গ্রামের রিকশাচালক রাসেলের বাড়িতে আশ্রয়ে ছিলো ওই দুই মেয়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশের সহায়তায় দিনগত রাতে তাদের উদ্ধার করা হয়। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন এ তথ্য নিশ্চিত করে আলোকিত বার্তাকে বলেন, উদ্ধার হওয়া ওই দুই মেয়ের পরিবারকে খবর দেওয়া হয়েছে। সকালে থানায় এসে তারা তাদের মেয়েদের নিয়ে যাবেন।

Top