গণঅনশনে শিক্ষার্থীরা ব‌বি ভি‌সির পদত্যাগ দাবিতে - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

গণঅনশনে শিক্ষার্থীরা ব‌বি ভি‌সির পদত্যাগ দাবিতে


আলোকিত বার্তা: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের (ভি‌সি) পদত্যাগ দাবিতে গণঅনশন করছেন শিক্ষার্থীরা।টানা ১১তম দিনের আন্দোলনে শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ব‌বিদ্যালয়ের প্রশাস‌নিক ভবনের নিচতলায় অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, যতোদিন তাদের দাবি অনুযায়ী ভি‌সি পদত্যাগ না করবেন, ততোদিন তারা এ আন্দোলন চা‌লিয়ে যাবেন।উল্লেখ্য,গত ২৬ মার্চ মহান স্বা‌ধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্র‌তিবাদ করলে উপাচার্য শিক্ষার্থীদের কটূক্তি করেন। এ কটূক্তির প্র‌তিবাদ ও প্রত্যাহারসহ ১০ দফা দাবিতে ২৭ মার্চ থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গত ২৯ মার্চ ভি‌সি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। এতে শিক্ষার্থীরা সন্তুষ্ট না হওয়ায় তার পদত্যাগ দাবির একদফা আন্দোলন শুরু করেন।

Top