এইচ এস সি পরীক্ষার্থী ভাবীকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

এইচ এস সি পরীক্ষার্থী ভাবীকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদকঃএইচ এস সি পরীক্ষার্থী ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা হয়েছে। ৪ এপ্রিল বৃহস্পতিবার জেলা জজ আবু শামীম আজাদ বিচারাধীন বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের হয়। ধর্ষিতা আদালতে হাজির হয়ে এ মামলা করেন।মামলায় ধর্ষক আগৈলঝাড়া উপজেলার মধ্য শিহিপাশা এলাকার সৈয়দ জিল্লুর রহমানের ছেলে সৈয়দ রাজিবকে অভিযুক্ত করা হয়। অভিযোগে বাদী আদালতে বলেন,রাজিবের বড় ভাই সৈয়দ বখতিয়ারের সাথে ২০১১ সালের ১৭ মে তার বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই রাজিব তার দিকে কুদৃষ্টি দেয়।স্বামী ও শ্বশুর শাশুড়ীকে জানালে তারা ভ্রুক্ষেপ দেয়নি। স্বামী যৌতুক দাবি করলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলা তুলে নেয়ার অজুহাতে রাজিব প্রায়ই ভাবির বাড়িতে যেত। গত ২৭ মার্চ রাতে রাজিব তাদের বাড়িতে এসে অন্য কেউ না থাকার সুযোগে জোড় পূর্বক ধর্ষণ করে চলে যায়। ধর্ষিতা অসুস্থ হলে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।৫ দিন চিকিৎসা শেষে এইচ এস সি পরীক্ষার জন্য হাসপাতাল থেকে বাসায় ফিরে।ডাক্তারী পরীক্ষা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করার পরামর্শ দেয়। আগৈলঝাড়া থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা নেয়নি। এধরণের অভিযোগ দিয়ে মামলা দায়ের হলে ট্রাইব্যুনাল আগৈলঝাড়া থানা পুলিশকে এজহার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন বলে আদালত সূত্র জানায়।

Top