ববি ভিসির পদত্যাগ দাবি নিজেদের রক্ত দিয়ে লিখে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

ববি ভিসির পদত্যাগ দাবি নিজেদের রক্ত দিয়ে লিখে


আলোকিত বার্তা:৪৮ ঘণ্টার আল্টি‌মেটাম শেষ হওয়ার পরও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য পদত্যাগ না করায় নি‌জেদের রক্ত দি‌য়ে দেয়াল লিখন ক‌রে‌ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।টানা আন্দোলনের নবম দিনের মাথায় বুধবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটায় নিজে‌দের শরী‌রের রক্ত দি‌য়ে দেয়াল লিখ‌নের এ কর্মসূচি পালন ক‌রে আন্দোলনকারী শিক্ষার্থীরা।এসময় একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীরা এক এক করে রক্ত দিতে থাকেন এবং সেই রক্ত দিয়ে বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ভিসির পদত্যাগের দাবিতে নানা স্লোগান লেখা হয় এবং ক্যাম্পাসজুড়ে পোস্টারিং করা হয়।এর আগে প্রতিদিনের ম‌তো সকাল ১০টায় ক্যাম্পা‌সে একাডেমিক ভবনের প্রশাস‌নিক শাখার সাম‌নে জ‌ড়ো হন শিক্ষার্থীরা। ববি ভিসির পদত্যাগের এক দফা দাবি‌তে সেখানে স্লোগান দেন তারা।

রক্ত দিয়ে চলছে লিখনএর আগে শিক্ষর্থীরা গত ১ এ‌প্রিল জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কা‌ছে স্মারক‌লি‌পি দেন শিক্ষার্থীরা। এর পরপরই তারা ৪৮ ঘণ্টার আল্টি‌মেটাম দেন। দুপু‌রে ২টায় ওই আল্টি‌মেটামের মেয়াদ শেষ হয়। তবে আল্টিমেটামের মেয়াদ শেষ হলেও ভিসি পদত্যাগ না করায় শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।তবে ভিসি ড.এসএম ইমামুল হক সাংবাদিকদের জানিয়েছেন কোনো অবস্থাতে পদত্যাগের প্রশ্নই আসে না। এছাড়া শিগগিরই একাডেমিক কার্যক্রম শুরু করা হবে। এদিকে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হাসিনুর রহমানের সঙ্গে কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী আলোচনার জন্য ক্যাম্পাসে গেলেও কোনো সুরাহা হয়নি।২৬ মার্চ স্বাধীনতা দিব‌সের আ‌য়োজন সম্প‌র্কে শিক্ষার্থী‌দের না জানা‌নোর কার‌ণে বিশ্ববিদ্যাল‌য়ে আ‌ন্দোলন শুরু ক‌রে শিক্ষার্থীরা। প‌রে আ‌ন্দোলনরত শিক্ষার্থী‌দের রাজাকা‌রের সন্তান ব‌লে গা‌লি দি‌লে আ‌ন্দোলন আ‌রো বেগবান হয় এবং তারই প‌রি‌প্রে‌ক্ষি‌তে বিশ্ববিদ্যালয় অনি‌র্দিষ্টকা‌লের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ত‌বে এই ব‌ন্ধের পরও হল ত্যাগ না ক‌রে টানা ৯ দিন আ‌ন্দোলন চা‌লি‌য়ে যান শিক্ষার্থীরা। এ‌তে পু‌রো বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চল‌ছে।

Top