ছাড়া পেতে পারেন কাদের শুক্র বা শনিবার হাসপাতাল থেকে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

ছাড়া পেতে পারেন কাদের শুক্র বা শনিবার হাসপাতাল থেকে


আলোকিত বার্তা:শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত থাকলে আগামী শুক্রবার বা শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবাল রাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবু নাছের এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন,স্যারের (ওবায়দুল কাদের) শরীরের উন্নতির ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে বৃহস্পতিবার ফাইনাল পর্যবেক্ষণ করবেন তার ডাক্তাররা। এরপর সব কিছু ঠিক-ঠাক থাকলে শুক্র অথবা শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হতে পারে বলে আমাদের জানানো হয়েছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, ওবায়দুল কাদের এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কেবিনে আছেন। তিনি বর্তমানে চিকিৎসক ও তার আত্মীয়-স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে সেখান থেকে তাকে একটি ভাড়া বাসায় নেয়া হবে। ওই বাসায় রেখে তার আরো চিকিৎসা চলবে।৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য পরদিনই তাকে সিঙ্গাপুর নেয়া হয়।গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়।

Top