১ কোটি কৃষক ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

১ কোটি কৃষক ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন


আলোকিত বার্তা:১০ টাকায় এক কোটি এক লাখ ১৯ হাজার ৫৮৪টি ব্যাংক হিসাব খুলেছেন কৃষকরা।সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়।কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সদস্য কৃষিমন্ত্রী মো.আব্দুর রাজ্জাকসহ মুহা.ইমাজ উদ্দিন প্রাং,আব্দুল মান্নান,মো.মামুনুর রশীদ কিরণ, আনোয়ারুল আবেদীন খান, জয়া সেনগুপ্তা এবং হোসনে আরা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, বর্তমানে বাংলাদেশ বিশ্বে পাট উৎপাদনে দ্বিতীয়,সবজি উৎপাদনে তৃতীয়, ধান উৎপাদনে চতুর্থ, আম উৎপাদনে সপ্তম, আলু ও পেয়ারা উৎপাদনে অস্টম এবং খাদ্যশস্য উৎপাদনে দশম স্থান অর্জন করেছে।আরও জানানো হয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গত ১০ বছরে গম, ভুট্টা, আলু, ডাল, তেলবীজ, শাকসবজি, ফুল ও মসলাসহ বিভিন্ন ফসলের ২০১টি উচ্চ ফলনশীল উন্নত জাত ও হাইব্রিড এবং ২৫০টি উন্নত ফসল ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন করেছে।এছাড়া ২০১৮-১৯ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অদ্যাবধি ৪ লাখ ৬৫ হাজার ৩৩১ জন উপকারভোগী কৃষকের মাঝে ১২২৬৩.০২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

Top