ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক বরিশালে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক বরিশালে


আলোকিত বার্তা:বরিশালের নদী বন্দরে নোঙর করা পারাবাত-১১ লঞ্চ থেকে নয় হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।সোমবার (১ এপ্রিল) দুপুরে বরিশাল মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মোশারফ হোসেন।

আটকরা হলেন- পটুয়াখালী সদরের লাউকাঠির জামুরা এলাকার নাজেম মাতবরের ছেলে নাছির মাতবর এবং বরিশাল নগরের ভাটিখানা এলাকার মৃত আলতাফ হোসেন হাওলাদারের ছেলে আজিম হোসেন। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোশারফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩১ মার্চ) বরিশালের নদী বন্দরে নোঙর করা পারাবাত-১১ লঞ্চের তৃতীয় তলার ৩৪৭ নং কেবিনে অবস্থানরত যাত্রী নাছিরকে নয় হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের লঞ্চ ঘাটে ইয়াবার জন্য অপেক্ষারত আজিমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।জিজ্ঞাসাবাদে নাছির পুলিশকে জানিয়েছে,কক্সবাজারের বাসিন্দা দিলদার রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে তাকে এসব ইয়াবা দিয়েছেন বরিশালে আজিমের কাছে পৌঁছে দিতে।এ ঘটনায় তিনজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটকদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলেও জানান পুলিশ কমিশনার মোশারফ।

Top