দলীয় সিদ্ধান্তেই সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন - Alokitobarta
আজ : শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা দুই মেট্রোরেল পাচ্ছে ৫৮ হাজার কোটি টাকা ৪৯তম বিসিএস বাদ পড়া ৪৬ জনের নিয়োগ সোমবার দলে শৃঙ্খলা ফেরাতে এবার কঠোর অবস্থান বিএনপির নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি

দলীয় সিদ্ধান্তেই সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন


আলোকিত বার্তা:দলীয় সিদ্ধান্তেই মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান। কিন্তু এবিষয়ে জাতীয় ঐক্যফ্রন্ট এবং ফ্রন্টের অন্যতম শরিক দল বিএনপির সম্মতি আছে কি-না তা জানা যায়নি।মঙ্গলবার দুপুর ১২টায় তার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী সংসদে তার কার্যালয়ে মোকাব্বির খানকে শপথ বাক্য পাঠ করাবেন। সোমবার জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামের মনোনয়নে উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচন করেন মোকাব্বির খান। এর আগে ঐক্যফ্রন্টের আরেক সদস্য গণফোরাম নেতা (বহিষ্কৃত) সুলতান মনসুর শপথ নিয়েছেন। তবে দলীয় নিয়ম ভেঙে শপথগ্রহণ করায় তাকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, গণফোরাম নেতা মোকাব্বির খানের চিঠির পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয় তার এই শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদে শপথ নেবেন মোকাব্বির খান।গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপির জোট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন গণফোরামের দুই নেতা সুলতান মনসুর ও মোকাব্বির খান।ধানের শীষ প্রতীকে ভোট করে জয়ী হওয়া সুলতান মনসুর গত ৭ মার্চ শপথ নিয়ে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন।ওই সময় মোকাব্বির খানও শপথ নেবেন বলে জানানো হলেও শেষ পর্যন্ত তিনি সরে যান। এছাড়া দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেয়ায় সুলতান মসসুরকে গণফোরাম থেকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়।

Top