কঠোর ব্যবস্থা তদন্তে গাফিলতি পেলে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

কঠোর ব্যবস্থা তদন্তে গাফিলতি পেলে


আলোকিত বার্তা:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যরা এফআর টাওয়ারের প্রতিটি ফ্লোর ঘুরে এসেছেন। সেখানে আর কোনো মানুষ নেই।তিনি বলেন, এফআর টাওয়ারে আগুন এবং বিল্ডিং কোড মেনে ভবনটি নির্মাণ করা হয়েছিল কি না তা তদন্ত করে দেখা হবে। যদি কারও গাফিলতি পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর বনানীতে ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা বলেন তিনি।হানিফ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৯। ৫০ থেকে ৬০ জন আহত হয়েছিলেন। তারা ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে গেছে, বড় কিছু নয়। তাদের বেশির ভাগই চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ভবন নির্মাণের সময় নির্দেশ মেনে করা হয়েছে কি না তা দেখতে, যারা শর্তাবলি না মেনে ভবন নির্মাণ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।তিনি আরো বলেন, বহুতল ভবনের জন্য ফায়ার সেফটির একটি ডিজাইন করা হয়েছে। সেই মোতাবেক সবাইকে এখন থেকে ভবন নির্মাণ করতে হবে। রাজধানীর বহুতল ভবনগুলোতে কী পরিমাণ অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে সে বিষয়ে তদন্ত করে দেখা হবে। আমাদের দক্ষ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।৮ বছর আগে একই ভবনে আগুন লেগেছিল এবং ওই আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটিও হয়েছিল কিন্তু কিছুই হয়নি, এবারও সে রকম হবে—এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ৮ বছর আগে কী হয়েছে, না হয়েছে তা বলতে পারব না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারবে। তবে এই ঘটনার সঙ্গে যারা জড়িত, শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Top