রহস্যজনক মৃত্যু আগৈলঝাড়ায় গৃহবধূর - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

রহস্যজনক মৃত্যু আগৈলঝাড়ায় গৃহবধূর


আলোকিত বার্তা:বরিশালের আগৈলঝাড়ায় নার্গিস আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৯ মার্চ) সকালে তার মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনগত রাতে উপজেলার বাগধা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের দাউদ হাসানের সঙ্গে আট মাস আগে পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার পূর্ব সাতলা গ্রামের নান্নু পাইকের মেয়ে নার্গিসের বিয়ে হয়। স্বামী দাউদ ঢাকায় চাকরি করায় নার্গিস শ্বশুরবাড়িতেই থাকতেন। শ্বশুরবাড়ির লোকজন বৃহস্পতিবার রাতে নার্গিসকে উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হয়। পরে ওই হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. অমৃত বাংলানিউজকে জানান, অনেক আগেই নার্গিসের মৃত্যু হয়েছে।এ খবর শুনে নার্গিসের শ্বশুরবাড়ির লোকজন হাসপাতাল থেকে মরদেহ নিয়ে দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন দক্ষিণ বাগধা গ্রামে গিয়ে নার্গিসের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এদিকে শ্বশুরবাড়ির লোকজন নার্গিস ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করলেও তারা মৃত্যুর পর থেকে আত্মগোপনে রয়েছেন।আগৈলঝাড়া থানার এসআই নাসির উদ্দিন আলোকিত বার্তাকে জানান,গৃহবধূর মরদেহ রাতেই উদ্ধার করে তিনি থানায় নিয়ে আসেন। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, নার্গিসের মরদেহ উদ্ধার করে শুক্রবার মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Top