ছাত্র‌দের অবস্থান,ব‌বি‌তে হল ছে‌ড়ে‌ছেন কিছু ছাত্রী - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ছাত্র‌দের অবস্থান,ব‌বি‌তে হল ছে‌ড়ে‌ছেন কিছু ছাত্রী


আলোকিত বার্তা:ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের শেখ হা‌সিনা হল থে‌কে কিছু ছাত্রী বা‌ড়ির উ‌দ্দে‌শ্যে রওয়ানা হ‌য়ে‌ছেন। তারা ক্যাম্পা‌সের বর্তমান প‌রি‌স্থি‌তি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হ‌লে ফির‌বেন না ব‌লে জা‌নি‌য়ে‌ছেন।ত‌বে বৃহস্পতিবার (২৮ মার্চ) বি‌কেল ৫টার পর বে‌শিরভাগ আবা‌সিক শিক্ষার্থীই ক্যাম্পা‌সে অবস্থান কর‌ছেন। এরম‌ধ্যে ছাত্রীর শেখ হাসিনা হ‌লের ভেত‌রে-বাই‌রে অবস্থান নি‌য়ে র‌য়ে‌ছেন। এছাড়া আবা‌সিক ছাত্ররা শে‌রে বাংলা হল ও বঙ্গবন্ধু হ‌লের সাাম‌নে ও শহীদ মিনা‌রের অবস্থান কর‌ছেন শিক্ষার্থীরা জানান, তার কোনো অবস্থা‌তেই হল ত্যাগ কর‌বেন না এবং ভি‌সির পদত্যাগের পাশাপা‌শি ১০ দফা দাবিতে চলমান আ‌ন্দোলন অব্যাহত রাখ‌বেন।

এ‌দি‌কে ‌শেখ হা‌সিনা হল থে‌কে ছাত্রী‌দের জোর ক‌রে বের ক‌রে দেওয়ার খব‌রে বি‌কেল সা‌ড়ে ৫টার দি‌কে শে‌রে বাংলা হল ও বঙ্গবন্ধু হ‌লের শিক্ষার্থীরা বি‌ক্ষোভ মি‌ছিল সহকা‌রে শেখ হা‌সিনা হ‌লের উ‌দ্দেশ্যে রওয়ানা দেয়। প‌রে বাই‌রে থাকা ছাত্রীরা হ‌লের ম‌ধ্যে প্র‌বেশ করে এবং হ‌লের ম‌ধ্যে এক‌টি মি‌ছিল ক‌রে।শিক্ষার্থীরা জানান, শেখ হা‌সিনা হল থে‌কে ছাত্রী‌দের না‌মি‌য়ে দেওয়া হয়। প‌রে কিছু ছাত্রী হল ত্যাগ কর‌লেও কিছু আবাসিক ছাত্রী শহীদ মিনা‌রে অবস্থান নেয়। প‌রে বঙ্গবন্ধু ও শে‌রে বাংলা হ‌লের ছাত্ররা শেখ হা‌সিনা হ‌লের সাম‌নে গি‌য়ে বেরুতে থাকা ছাত্রী‌দের হ‌লের ম‌ধ্যে ঢু‌কি‌য়ে দেয় এবং অবস্থান নি‌তে ব‌লে।২৬ মার্চ বিশ্ব‌বিদ্যাল‌য়ের উ‌দ্যোগে আয়ো‌জিত স্বাধীনতা দিব‌সের অনুষ্ঠা‌নে শিক্ষার্থীদের না জানা‌নোর কার‌ণে আন্দোলন শুরু ক‌রেন শিক্ষার্থীরা। প‌রে বিশ্ব‌বিদ্যাল‌য়ের ভি‌সি ইমামুল হক শিক্ষার্থী‌দের রাজাকা‌রের বাচ্চা ব‌লে গালি দি‌লে আন্দোলন আরো বেগবান হয় এবং এরই প্রে‌ক্ষি‌তে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয় অ‌নির্দিষ্টকা‌লের জন্য বন্ধ ঘোষণা ও শিক্ষার্থী‌দের বৃহস্প‌তিবার বিকেল ৫টার মধ্যে হল ত্যা‌গের নির্দেশনা ‌দেয় বিশ্ব‌বিদ্যালয় প্রশাসন।

Top