কুশপুতুল দাহ ববিতে উপাচার্যের - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

কুশপুতুল দাহ ববিতে উপাচার্যের


আলোকিত বার্তা:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. এস এম ইমামুল হকের পদত্যাগের দাবিতে তার কুশপুতুল দাহ করেছেন আন্দোলনকারী শিক্ষকরা।ববি বন্ধের একদিন পরেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া একই প্রতিবাদে তারা মশাল মিছিল করেছেন।

তারা তাদের দাবি আদায়ের আন্দোলনের চতুর্থ দিনে শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ব‌বিদ্যাল‌য়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মশাল মিছিল বের করেন। পরে তারা মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।মশাল মিছিল বের করেছেন আন্দোলনকারী শিক্ষকরা।পটুয়াখালী মহাসড়‌কে কিছুক্ষণ অবস্থান নি‌য়ে বি‌ক্ষোভ ক‌রেন। এরপরপরই বিশ্ব‌বিদ্যাল‌য়ের মূল ফট‌কের সাম‌নে উপাচার্যের কুশপুতুল দাহ ক‌রেন। এসময় তারা উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্নি স্লোগান দিতে থাকেন।

এর আগে বিকেল ৪টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন।শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাদ দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদ করায় উপাচার্য শিক্ষার্থীদের ‘রাজাকারের সন্তান’বলে গালি দিয়েছেন। এর প্রতিবাদে গত ২৬ মার্চ থেকে তারা লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন এবং ২৭ মার্চ ১০ দফা দাবিও শিক্ষার্থীদের পক্ষ থেকে পেশ করা হয় শিক্ষার্থীরা বলেন, ‘রাজাকারের সন্তান’ বলে গালি দেওয়ায় ভিসি নিজে থেকে এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইবেন ও তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নেবেন। পাশাপাশি তাকে পদত্যাগ করতে হবে। এ দাবি না মানা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবেন জানান আন্দোলনকারীরা।

Top