উপজেলা বিএনপি থেকে পদত্যাগ করে ৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

উপজেলা বিএনপি থেকে পদত্যাগ করে ৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলা পরিষদ নির্বাচনেবিএনপি না আসলেও পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপি থেকে পদত্যাগকরে একজন চেয়ারম্যান প্রার্থী ও ২ জন ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীহিসেবে নির্বাচন করছেন। তারা প্রতিদিনই ভোটারদের কাছে গিয়েগনসংযোগ চালিয়ে যাচ্ছেন। উপজেলা পরিষদ নির্বাচনে কোন প্রার্থী নাদেওয়ায় ৩ জন বিএনপি নেতা ও নেত্রী দলকে অবজ্ঞা করে নির্বাচন করছেন বলে দলেরসভাপতি জানান। তারা হলেন- মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারনসম্পাদক,দেউলী সুবিদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতামোঃ মোবারক আলী মুন্সী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিবেবে নির্বাচনকরছেন। এদিকে ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও দলেরসমর্থন নিতে হয়েছে প্রার্থীদের। তাই বিএনপি সমার্থিত ভাইস চেয়ারম্যানপদে এবারও মোঃ শহিদুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনাহাবিব নির্বাচন করছেন।

পদত্যাগ পত্রে বলা হয়,গত ১ মার্চ দল থেকে শারিরীকঅসুস্থতা ও ব্যাবসায়ীক কারনে দলে সক্রিয় ভূমিকা না থাকায় মর্মে বিএনপিরসাধারন সদস্য থেকে পদত্যাগ করে এবারে উপজেলা নির্বাচনে তারা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। এব্যাপারেপটুয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃশাহাবুদ্দিন নান্নু জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির কোন নেতাএবারের উপজেলা নির্বাচনে যাচ্ছে না। তবে যারা মির্জাগঞ্জের উপজেলা পরিষদনির্বাচনে অংশ গ্রহন করছেন তারা উপজেলা বিএনপি থেকে পদত্যাগপত্র জমাদিয়ে নির্বাচনী প্রচারনা করছেন। এখন তারা দলের কেউ নয় এবং উপজেলার কোনবিএনপি নেতাকর্মীরা তাদের নির্বাচনী প্রচারনাও অংশ নিচ্ছেনা বলে কেন্দ্রীয়সিদ্ধান্ত রয়েছে।

Top