২ মোটরসাইকেল আরোহী নিহত শ্যামলীতে ট্রাকচাপায় - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

২ মোটরসাইকেল আরোহী নিহত শ্যামলীতে ট্রাকচাপায়


আলোকিত বার্তা:রাজধানীর শ্যামলীতে বালুবাহী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন সোহাগ (১৯) ও শিহান (২০)। দীপু নামে একজন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ মৃধা জানান, শ্যামলী শিশুমেলার বিপরীতে বালুবাহী একটি ট্রাক মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত অপর দু’জনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে সেখানে একজন মারা যান। পরে আহত দীপুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, দীপু ভালো আছে। হতাহতরা সম্পর্কে একে অপরের কী হয় তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে তারা মিরপুর এলাকায় থাকতেন বলে আমরা জানতে পেরেছি।তিনি বলেন, মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Top