মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে ছাত্রের ঝুলন্ত - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে ছাত্রের ঝুলন্ত


আলোকিত বার্তা:বরিশালের বাকেরগঞ্জে শাকিল (১৭) নামে ১০ শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে, ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করার জন্য।

নিহত শাকিল বাকেরগঞ্জ উপজেলার চুনাখালীর খোদাবক্সকাঠী এলাকার বাবুল খানের ছেলে ও শিয়ালগুনি জামের উদ্দিন মেমোরিয়াল ইনস্টিটিউটের ১০ শ্রেণির ছাত্র ছিলো।বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টায় নিহতের মরদেহ ময়নাতদন্ত করার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।এর আগে বুধবার (২৭ মার্চ) দিনগত মধ্যরাতে বাড়ির পাশের একটি জামগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।মৃতের স্বজনরা জানান, বাড়ির পাশের ফিরোজের মেয়ের সঙ্গে শাকিলের প্রেমের সম্পর্ক ছিলো। এর কারণে ফিরোজের পরিবার শাকিলের পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলো।

বুধবার রাত ১০টার দিকে শাকিলকে ফিরোজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত সাড়ে ১২টার দিকে ফিরোজের ঘরের পাশের জাম গাছে শাকিলের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আর প্রথমেই মরদেহের কথা জানিয়ে ফিরোজের স্ত্রী ডলি বেগমের চিৎকার করে।নিহতের স্বজন খোকন খান জানান,গাছের সঙ্গে মরদেহ এমনভাবে ঝোলানো ছিলো, যে তাতে বোঝা যাচ্ছিলো শাকিল আত্মহত্যা করেননি। তাকে ওখানে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিলো। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।এদিকে ঘটনার পর বাকেরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জুবায়েরসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন ও মরদেহের সুরতহালের পর মর্গে পাঠানো হয়েছে।

Top