অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা - Alokitobarta
আজ : শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে নতুন আইনে বেড়েছে চেক ডিজঅনার মামলার গতি দেশের আট অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে নবম জাতীয় পে-স্কেল পূর্ণ বাস্তবায়নের প্রতীক্ষা আরও দীর্ঘ হলো জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল জুলাই শহীদদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব-অপপ্রচার,নেপথ্যে নিষিদ্ধ আ.লীগ আমরা সরকারি ও বিরোধী দল অনেক বিষয়ে একমত হয়েছি ধ্বংসের ঝুঁকিতে ঢাকা,ভূমিকম্পের ক্ষতি হ্রাসে কার্যকর উদ্যোগ নেই

অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা


আলোকিত বার্তা:স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হওয়া আন্দোলনকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আজ বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হাসিনুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেয়া হয়।

নোটিশে বলা হয়, ২৬ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে উদ্ভুত ঘটনার প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে উপাচার্যকে প্রদত্ত ক্ষমতাবলে আগামী ২৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ক্লাস, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো এবং একইসঙ্গে সকল হলের আবাসিক শিক্ষার্থীদের বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হলো।উল্লেখ্য, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোই এবং এর প্রতিবাদ করায় উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলার অভিযোগ এনে বুধবার দিনভর প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

Top