কেড়ে নেয়া হয়েছে আমাদের স্বাধীনতাকে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

কেড়ে নেয়া হয়েছে আমাদের স্বাধীনতাকে


আলোকিত বার্তা: আজকে আমাদের স্বাধীনতাকে কেড়ে নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজ থেকে ৪৮ বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু আসলে কি আমরা স্বাধীন হয়েছি? আমরা এখন স্বাধীন হইনি, মুক্ত হইনি। আজকে একটা পাথর আমাদের বুকের ওপর চেপে বসেছে।আজ বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যায়ের সামনে দলটির পূর্বঘোষিত র‌্যালির উদ্ধোধন ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা দিবসের এই দিনে অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে যারা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চায় তাদেরকে আমরা অপসারণ করি। আসুন জনগণের ঐক্য সৃষ্টি করে দল-মত নির্বিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করি এবং একইসঙ্গে গণতন্ত্রকে মুক্ত করি।তিনি বলেন,আমাদের নেত্রী যিনি তার সারাটি জীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন যিনি স্বাধীনতাকে সুসংগত করার জন্য কাজ করেছেন সেই মহান নেত্রীকে আজ সম্পূর্ণ বেআইনিভাবে মিথ্যা মামলা দিয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ। আজকে তাকে চিকিৎসা পর্যন্ত দেয়া হচ্ছে না।

র‌্যালির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলীয় নেতাকর্মীরা।

Top