২ পুলিশ বরখাস্ত বাথরুমের গ্রিল ভেঙে আসামি পালানোর ঘটনায় - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সোলার ছাড়াও জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে নেছারাবাদে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী র‍্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা একাদশে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন ফি ও বিস্তারিত নিয়ম এআই কিভাবে গ্রহণ করতে হবে, সে বিষয়ে অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন স্থানীয় নির্বাচন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি স্থানীয় সরকারের কোনো পর্যায়ের নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি শেবাচিম হাসপাতালের জেনারেটরের জ্বালানি সংকটে কারণে থেমে থাকে অস্ত্রোপচার , চিকিৎসকদের বসে থাকতে হয় ব... বিএনপির হাত ধরেই বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে

২ পুলিশ বরখাস্ত বাথরুমের গ্রিল ভেঙে আসামি পালানোর ঘটনায়


আলোকিত বার্তা:বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বাথরুমের গ্রিল ভেঙে হ্যান্ডকাপসহ আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বুধবার (২৭ মার্চ) সকালে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সহকা‌রী পু‌লিশ ক‌মিশনার না‌ছির উ‌দ্দিন ম‌ল্লিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আমিনুল ইসলাম এবং কনস্টেবল মো. রিয়াজুল।এরআগে মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে শেবাচিম হাসপাতালের নাক-কান-গলা বিভাগের চারতলার বাথরুমের গ্রিল ভেঙে হ্যান্ডকাপসহ পালিয়ে যান আসামি দুখু মিয়া।বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম আলোকিত বার্তাকে বলেন, গত এক মাস আগে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একশিশুকে অপহরণের পর তার পরিবারের কাছে ১৫ লাখ মুক্তিপণ দাবি করেন সন্ত্রাসীরা। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। ওই মামলায় গত ৪ মার্চ বরিশাল নগরের পলাশপুরের আট নম্বর বস্তি থেকে দুখু মিয়াকে গ্রেফতার করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। এ সময় গ্রেফতার এড়াতে দুখু গলাকেটে আত্মহত্যার চেষ্টা করেন। পরে আহত অবস্থায় ওই দিনই তাকে শেবাচিম হাসপাতালের নাক-কান-গলা বিভাগে ভর্তি করা হয়। এরপর থেকে দুখু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Top