আওয়ামী লীগ সরকার রাতে ভোট চুরির মাধ্যমে এদেশের গণতন্ত্রের দাফন করেছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

আওয়ামী লীগ সরকার রাতে ভোট চুরির মাধ্যমে এদেশের গণতন্ত্রের দাফন করেছে।


আলোকিত বার্তা:কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোহাম্মদ মীর নাছির উদ্দিন বলেছেন,আওয়ামী লীগ সরকার রাতে ভোট চুরির মাধ্যমে এদেশের গণতন্ত্রের দাফন করেছে। কিন্তু বিএনপির শক্তি এদেশের জনগণ। জনগণকে নিয়েই গণতন্ত্র পুনঃরুদ্ধার করা হবে।‘বিএনপি দেউলিয়া হয়ে গেছে’ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের এমন বক্তব্যের জবাবে মীর নাছির এসব কথা বলেন।

বুধবার (২৭ মার্চ) বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবে বরিশাল উত্তর জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।মীর নাছির উদ্দিন বলেন, যদি সাহস থাকে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন বিএনপি দেউলিয়া হয়েছে কি না! বিএনপির শক্তি এদেশের জনগণ। বিএনপি নয়, আওয়ামী লীগ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। আর বিশেষ বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, সাবেক সংসদ সদস্য মোশারেফ হোসেন মঙ্গু, সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছত্তার খান, গৌরনদী বিএনপি সভাপতি আবুল হোসন, গিয়াস উদ্দিন দিপেন, হিজলা বিএনপি সভাপতি গফফার তালুকদার, আনওয়ার হোসেন দুলাল, অধ্যক্ষ আমিনুর রহমান হুমাউন প্রমুখ বক্তব্য দেন।সাংগঠনিক সভায় আগামীদিনের রাজনৈতিক কর্মকাণ্ড কীভাবে চলবে সে বিষয়ে মতামত দেন গৌরনদী, আগৈলঝাড়া, মুলাদী হিজলা ও মেহেন্দিগঞ্জসহ উত্তর জেলা বিএনপির নেতারা।

Top