ড. কামাল:এমনটি আশা করিনি ৪৮ বছর পর আমরা - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

ড. কামাল:এমনটি আশা করিনি ৪৮ বছর পর আমরা


আলোকিত বার্তা:গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, যে গণতন্ত্র আদায়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। দেশে এখন সেই গণতন্ত্র অনুপস্থিত। স্বাধীনতার ৪৮ বছর পর আমরা এমনটি আশা করিনি। মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি।

তিনি বলেন, শাসনব্যবস্থা হিসেবে গণতন্ত্রকে সংবিধানে স্বীকৃতি দিতে পেরেছি। সংবিধান অনুমোদনসহ অনেক কিছু অর্জন করলেও দেশে গণতান্ত্রিক পরিবেশ পুরোপুরি গড়ে তোলা হয়নি। তাই আমরা অনেকগুলো ঘাটতি লক্ষ্য করছি। বর্তমানে যে গণতন্ত্র, আমরা মনে করি সেখানে অনেক ঘাটতি আছে।তিনি আরও বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই সংসদ গঠন করতে পারবেন। যে সংসদ সত্যিকারের অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে এবং জনগণের আশা পূরণ করবে। সেগুলোর কাজ আমাদের সামনে আদায় করার ব্যাপার আছে। ঐক্যবদ্ধ আন্দোলন করে এগুলো অবশ্যই আদায় করবো।দেশে বর্তমানে কোনো বৈধ সংসদ নেই বলেও দাবি করেন তিনি।

Top