এখন সময়ের দাবি গণহত্যার স্বীকৃতি - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হোসনে আরা সুমিকে ছাড়াতে বরিশাল কোতয়ালী মডেল থানায় ছাত্র দ... বি আর টি সির বরিশাল বাস ডিপোর মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা পে স্কেলে বেতন পেতে পে ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত,খুলনা বিভাগে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত,ক্ষোভ বাড়ছে বিএনপির তৃণমূলে পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর

এখন সময়ের দাবি গণহত্যার স্বীকৃতি


আলোকিত বার্তা:আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কারণে ইতিহাসের বর্বরতম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এখনো সম্ভব হয়নি।তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা সেই ষড়যন্ত্রেরই একটি অংশ। তিনি শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানের পক্ষাবলম্বন করেছেন।তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ’৭৫ পরবর্তী সরকারগুলোর অবহেলার জন্যও ভয়াল ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সম্ভব হয়নি।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিকে জোরালো করেছি। তার নেতৃত্বেই আমরা জাতিসংঘে ২৫ মার্চের ভয়াবহ এই গণত্যার স্বীকৃতি আদায় করবো।তিনি বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পরে দীর্ঘদিন ক্ষমতায় থেকে ইতিহাস বিকৃত করেছে। এ দায় এড়াতে তারা একাত্তরের গণহত্যার বিচারকে বাধা দিয়েছে। সে কারণে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে এত বিলম্ব হচ্ছে।তিনি আরো বলেন, এ স্বীকৃতি এখন সময়ের দাবি। সরকার এ স্বীকৃতি আদায়ে কাজ করে যাচ্ছে

Top