চেয়ারম্যান হলেন যারা বরিশালের ৯ উপজেলায় - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

চেয়ারম্যান হলেন যারা বরিশালের ৯ উপজেলায়


আলোকিত বাতা:পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বরিশাল জেলার ৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সব প্রার্থী (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

তবে এ ৭টির মধ্যে ৪ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবুগঞ্জ ও বানারীপাড়ায় উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে বরিশাল সদরে সাইদুর রহমান রিন্টু, গৌরনদীতে সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া আব্দুর রইচ সেরনিয়াবাত, বানারীপাড়ায় গোলাম ফারুক, মুলাদীতে তারিকুল ইসলাম খান মিঠু ও বাকেরগঞ্জে মোহাম্মদ শামসুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া হিজলায় আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন ঢালী ২৫ হাজার ২০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী নৌকা প্রতীকের সুলতান মাহমুদ পেয়েছেন ১১ হাজার ৫৯২ ভোট।

উজিরপুরে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সিকদার (বাচ্চু) ৯২ হাজার ১৫১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের হাফিজুর রহমান পেয়েছেন ৮ হাজার ৪৭৬ ভোট।

বাবুগঞ্জে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী ইমদাদুল হক ৩০ হাজার ৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী হাতুড়ি প্রতীকের মোজাম্মেল হক (ফিরোজ) পেয়েছেন ৬ হাজার ৬৯৯ ভোট।

বরিশালের ৭ উপ‌জেলায় ৪৮৫টি কেন্দ্রে মোট ভোটার ১০ লাখ ৬২ হাজার ৭৩৫ জন ভোটার।

Top