১৩৪ মুসলিম আদিবাসী নিহত মালিতে হামলায় - Alokitobarta
আজ : সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল

১৩৪ মুসলিম আদিবাসী নিহত মালিতে হামলায়


আলোকিত বার্তা:পশ্চিম আফ্রিকার দেশ মালির মপটি অঞ্চলের ওগোসাগৌ গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৩৪ জন মুসলিম আদিবাসী নিহত হয়েছে। শনিবার দেশটিতে এ হামলার ঘটনা ঘটেছে।হামলাকারীরা মালির ঐতিহ্যবাহী ডগন শিকারিদের পোশাক পরেছিল বলে জানান স্থানীয়রা । হামলাকারীদের মূল টার্গেট ছিল ইসলাম ধর্মাবলম্বী ক্ষুদ্র আদিবাসী ফুলানি সম্প্রদায়ের মানুষ।এ সম্প্রদায়ের সদস্যদের অভিযোগ, মালির সেনাবাহিনী হামলাকারীদের অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালাতে সহায়তা করেছে।

স্থানীয় এক কর্মকর্তা জানান, হামলা চালানোর আগে ওগোসাগৌ গ্রামটি ঘিরে ফেলে বন্দুকধারীরা। ক্ষুদ্র জাতিসত্তার ফুলানি সম্প্রদায়ের মানুষ ছিল তাদের মূল লক্ষ্য। দেশটিতে জাতিগত বিদ্বেষ দিন দিন বেড়ে চলার কারণে জাতিসংঘের কয়েকজন রাষ্ট্রদূত মালিতেই অবস্থান করছিলেন। সে সময় এ হামলার ঘটনা ঘটে।স্থানীয় এক নিরাপত্তাকর্মী জানান, ভয়াবহ ওই হামলায় বন্দুক ও চাপাতি ব্যবহৃত হয়েছে। প্রতিবেশী গ্রাম ওউঙ্কোরোর মেয়র চিক হারাউনা সানকার এ হামলাকে গণহত্যা বলে অভিহিত করেছেন।ডগন শিকারি ও আধা যাযাবর ফুলানি সম্প্রদায়ের লোকজনের মধ্যে জমি আর পানির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। ফুলানিদের সঙ্গে সন্ত্রাসী দলগুলোর সম্পর্ক আছে বলে অভিযোগ করেছে ডগনরা। এদিকে ফুলানিরা দাবি করেছে, মালির সেনাবাহিনী অস্ত্র দিয়ে শিকারিদের তাদের ওপর হামলা চালাতে সহায়তা করেছে।ঘটনাস্থলের নিকটবর্তী শহর বানকাসের মেয়র মুলাই গুইন্দো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এ পর্যন্ত ১৩৪টি মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। নিহতদের মধ্যে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধরাও রয়েছে। সূত্র: বিবিসি ও রয়টার্স

Top