উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সমরাস্ত্র প্রদর্শনীর - Alokitobarta
আজ : বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
"নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে" কর্ণফুলী টানেল প্রকল্পে আর্থিক অনিয়মের তদন্ত: নজরে সাবেক উপ-প্রকল্প পরি... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার

উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সমরাস্ত্র প্রদর্শনীর


আলোকিত বার্তা:মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (২৪ মার্চ) বিকালে জাতীয় প্যারেড স্কয়ারে ফিতা কেটে, বেলুন উড়িয়ে এ প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি।এ সময় বিমানবাহিনীর ছয়টি যুদ্ধ বিমানের অ্যাক্রোবেটিক শো উপভোগ করেন প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের একটি দল এ সময় হেলিকপ্টার থেকে প্যারা জাম্পিংয়ে অংশ নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদর্শনীর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন। এ সময় তাকে বিভিন্ন বাহিনীর সমরাস্ত্র সম্পর্কে পরিচিতিমূলক ব্রিফিং দেয়া হয়।মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বাগাঁথা, বর্তমান সরকারের বিগত ১০ বছরে সশস্ত্র বাহিনীর উন্নয়ন, আধুনিকায়ন, দেশ ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদানের ওপর নির্মিত চারটি আলাদা স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কুটনৈতিক মিশনের প্রধান এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে প্রধানমন্ত্রী প্রদর্শনীস্থলে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান তাকে অভ্যর্থনা জানান।

উল্লেখ্য, ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য সমরাস্ত্র প্রদর্শনী উন্মুক্ত থাকবে। অপর দিকে ৩০ মার্চ দুপর ১২টা থেকে বিকেল সাড়ে ৫ পর্যন্ত সর্বসাধারণের পাশাপাশি স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং ৩১ মার্চ দুপর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারবর্গ ও তিন বাহিনী পরিচালিত স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য সমরাস্ত্র প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

Top