নিরাপদ সড়ক চাই সহ ৭ দফা দাবিতে যশোর বেনাপোল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

নিরাপদ সড়ক চাই সহ ৭ দফা দাবিতে যশোর বেনাপোল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরের শার্শায় জিপ গাড়ি চাপায় নাভারণ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্কুলছাত্রীর শরীর থেকে পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় শিক্ষার্থীর ক্ষতি পূরণ, নিরাপদ সড়ক চাই সহ ৭ দফা দাবিতে যশোর বেনাপোল মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে ৮টার সময় যশোর বেনাপোল মহাসড়কের নাভারণ সাতক্ষীরা মোড়ে শিক্ষার্থীরা তাদের দাবী আদায়ের লক্ষে পুনরাই সড়কে নেমে পড়েন। এসময় শিক্ষার্থীরা তাদের মুহমুহ স্লোগানের মধ্যে দিয়ে ৭ দফা দাবির কথা প্রকাশ করেন।
উল্লেখ্যঃ গত বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে নাভারণ বাজারে একটি জিপ গাড়ি তিন স্কুল ছাত্রী বহনকারী ভ্যানকে চাপা দেয়। এতে নিপা নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতি ও নবম শ্রেণির রিপা ভ্যান থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে এলকাবাসী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। পরে বিক্ষুব্ধ শিক্ষর্থীরা ঘাতক জিপগাড়ীটি ভাংচুর করে এবং আগুন লাগিয়ে দেয়।

Assessing your goals & qualifications your goals and your qualifications relative to your https://resume-chief.com/ competition are paramount.

Top