ঢাবি শিক্ষক স্বামীর বিচার শুরু এএসপি স্ত্রীর যৌতুক মামলায় - Alokitobarta
আজ : শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঢাবির ৯২ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি,রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ ঈদে মিলাদুন্নবী আগামী ২৬ আগস্ট ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আগামীকাল আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ফখরুলের শূন্যস্থান পূরণে বিএনপিতে আলোচনায় তিন নাম সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনায় জামায়াত রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক... বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার

ঢাবি শিক্ষক স্বামীর বিচার শুরু এএসপি স্ত্রীর যৌতুক মামলায়


আলোকিত বার্তা:সহকারী পুলিশ সুপার (এএসপি) স্ত্রীর কাছে যৌতুক চেয়ে নির্যাতন করার অভিযোগে স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সহকারী অধ্যাপক খালেদ মাহমুদসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের ফলে মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।রোববার (২৪ মার্চ) ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।মামলায় অপর চার আসামি হলেন- খালেদ মাহমুদের বাবা মোমতাজ আলী শেখ, মা মাহমুদা সুলতানা, ভাই মাজিদ মাহমুদ ও শারমীন সুলতানা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি খালেদ মাহমুদের সঙ্গে ২০১২ সালের ১৬ এপ্রিল র্যাবের সাবেক মহাপরিচালক মোখলেছুর রহমানের মেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজিজা রহমানের বিয়ে হয়। বিয়ের পর ৫ লাখ টাকা যৌতুক দেয়া হয়। পরে সে আরও ৫০ ভরি স্বর্ণ এবং একটি ফ্ল্যাট লিখে দিতে বলে। যা দিতে অপারগতা প্রকাশ করায় ২০১৮ সালের ২ ও ৯ নভেম্বর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় তাকে মানসিক নির্যাতন করা হয় এবং মারধর করা হয়।ওই ঘটনায় ২০১৮ সালের ২২ নভেম্বর নাজিজা রহমান রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই বছরের ১৯ ডিসেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর মোহাম্মাদ জুয়েল মিয়া আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Top