কোনো পরিকল্পনা নেই’বিয়ে নিয়ে বর্তমানে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হালাল রিজিক ভক্ষণ করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক স্থানীয় সরকার নির্বাচনে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্তির পরিকল্পনা ইসির অনলাইনেও মাদক বেচাকেনার সাজা মৃত্যুদণ্ড,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল পাশ রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনার নির্দেশনা চার ইস্যুতে উদ্বেগ আইএমএফ’র,ভর্তুকি পে-স্কেল রাজস্ব ব্যাংক খাত বিরোধী দলের ওয়াকআউট,সংবিধান সংশোধনে বিশেষ কমিটি ভারি বর্ষণে ঢাকাবাসীর দুর্ভোগ আরও চরমে দেশের প্রদীপ জ্বলে বিদেশে,উচ্চশিক্ষায় গিয়ে ফিরছে না ৬০ ভাগ মেধাবী তরুণ ১০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য : গাইবান্ধার আলোচিত হরিদাস চন্দ্র গ্রেপ্তার বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি শিবিরের

কোনো পরিকল্পনা নেই’বিয়ে নিয়ে বর্তমানে


আলোকিত বার্তা:জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মাত্র ছয় বছর বয়সে শিশুশিল্পী হিসেবে আলিয়া বলিউডের সংঘর্ষ ছবিতে অভিনয় করেছিলেন। ২০১৭ সালে ফোর্বস–এ এশিয়ার প্রভাবশালী অনূর্ধ্ব ৩০ বছর বয়সী তারকাদের তালিকায় ছিলেন আলিয়া। প্রেম, একের পর এক হিট ছবি নিয়ে বিটাউনে এখন সবচেয়ে আলোচিত নাম আলিয়া।গেলো ১৫ মার্চ পালিত হলো অভিনেত্রীর জন্মদিন। এবারের জন্মদিনে ২৬ বছর পূর্ণ হলো অভিনেত্রীর।এদিকে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত কারণেও সবসময় আলোচনায় আলিয়া। বর্তমানে তিনি অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেম করছেন বলে বলিপাড়ায় গুঞ্জন চাউর হয়েছে। বিয়ের পরিকল্পনাও নাকি করছেন এ জুটি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আলিয়া। এ সময় রণবীরের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিয়ের বিষয়টি চিন্তাতেও নেই। আমি বিয়ে প্রথার বিরোধী নই। তবে এটি নিয়ে বর্তমানে আমার কোনো পরকিল্পনা নেই। আমার অনেক কাজ রয়েছে। কিন্তু তার মানে এই নয়, যখন বিয়ে হবে তারপর আমি আর কাজ করব না। আমার সম্পূর্ণ মনোযোগ এখন কাজে। সময়ের সাথে সাথে হয়তো আমার প্রাধান্য পরিবর্তন হবে। কিন্তু আমার ক্ষেত্রে এখন পর্যন্ত তা হয়নি।তিনি আরো বলেন, “কারণ আছে বলেই ব্যক্তিগত বিষয়গুলোকে ‘ব্যক্তিগত’ বলা হয়। এ কারণেই বেশিরভাগ তারকারা নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলেন না। কোনো কিছু বলা মাত্রই খবর প্রকাশিত হতে থাকবে, যেমনটা আমার বিয়ের গুঞ্জন নিয়ে হচ্ছে।”

আলিয়া ভাট অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা গলি বয়। তার পরবর্তী সিনেমাগুলোর মধ্যে রয়েছে-কলঙ্ক, ব্রহ্মাস্ত্র, সড়ক-টু, ট্রিপল আর। এর মধ্যে ট্রিপল আর সিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমায় অভিষেক হবে আলিয়ার। এতে রাম চরণের বিপরীতে দেখা যাবে এ অভিনেত্রীকে। সিনেমাটি পরিচালনা করছেন এস এস রাজামৌলি।

Top