ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। - Alokitobarta
আজ : সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে।


রফিকুল ইসলাম:বরিশাল নগরের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি।মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চৌমাথা এলাকার ব্রিজ পার হওয়ার সময় এমএস আল মদিনা কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক(এসআই)ফিরোজ আল মামুন জানান,দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে অবস্থানরত মামুন, ইলিয়াস ও লালচাদ নামে তিনজনকে জিম্মায় রাখা হয়েছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি সড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

Top