রোহিঙ্গা সমস্যার সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

রোহিঙ্গা সমস্যার সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে


আলোকিত বার্তা:বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের প্রত্যাবাসন ত্বরান্বিত করতে তুরস্কের সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। মঙ্গলবার (১৯নভেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় টার্কিস গ্রান্ড ন্যাশনাল এসেম্বলির স্পিকার মুস্তফা সেনতপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী সহযোগিতা চান।তিনি বলেন,মায়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হচ্ছে যদিও মানবিক বিবেচনায় বাংলাদেশ তাদের কিছু সময়ের জন্য আশ্রয় দিয়েছিল।

তিনি বলেন,কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় নেয়া গোটা এলাকায় প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে,সেখানে সামাজিক ও জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।এমনকি আর্থিক বিবেচনায় সম্পদের এবং আর্থিক ক্ষতি বাংলাদেশের জন্য বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে।মন্ত্রী বলেন,রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফিরিয়ে নিতে হবে এবং এটি আমাদের প্রধান দাবি।ঘন জনবসতিপূর্ণ দেশটিতে ১০ লাখের বেশী রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ফলে বাংলাদেশের ওপর প্রবল চাপ তৈরি হয়েছে।

মায়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়নকে ভয়াবহ উল্লেখ করে সেনতপ বলেন,সমস্যার সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে।অর্থমন্ত্রী বলেন, উদ্বাস্তু এবং রোহিঙ্গাদের নিজ নিজ দেশে আশ্রয় দেয়ার ক্ষেত্রে অবদানের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েন এরদোগান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নোবেল পুরস্কার পাওয়া উচিত।অর্থমন্ত্রী সেনতপকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।তুরস্কের স্পিকার আন্তরিকভাবে আমন্ত্রণ গ্রহন করেন।-বাসস

Top