বরিশালে ৪৫ টাকা দরে পেঁযাজ বিক্রি করছে টিসিবি। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

বরিশালে ৪৫ টাকা দরে পেঁযাজ বিক্রি করছে টিসিবি।


রফিকুল ইসলাম:বরিশালে ৪৫ টাকা দরে পেঁযাজ বিক্রি করছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি)।বি‌ক্রি শুরুর পর থে‌কেই ট্রাক‌সে‌লে নিম্ন ও মধ্যআ‌য়ের মানুষ‌দের উপ‌চেপড়া ভিড় দেখা গে‌ছে। বুধবার(২০ ন‌ভেম্বর)বেলা সা‌ড়ে ১১ টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে,নগর ভবনের সামনে,বরিশাল জজকোর্টের সামনে,আমতলা মোড় ও চৌমাথা বাজার এলাকায় পেঁয়াজ বিক্রি করছে টিসিবি।এসময় পেঁয়াজ হাতে পেয়ে অনেক ক্রেতাকেই স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে।

টিসিবির ডিলাররা জানান,বুধবার বিক্রির জন্য স্থানীয় পাঁচ ডিলারকে ১ হাজার কেজি করে মোট ৫ হাজার কেজি পেঁয়াজ দেওয়া হয়েছে।ক্রেতারা ৪৫ টাকা দরে প্রতিকেজি পেঁয়াজ পা‌চ্ছেন।টি‌সি‌বির ব‌রিশাল কার্যাল‌য়ের প্রধান আ‌নিচুর রহমান জানান,মিয়ানমার থেকে আমদানি করা চালান থেকে বুধবার ১০ টন পেঁয়াজ বরিশাল টিসিবিতে এসেছে।সেখান থেকে বিক্রির জন্য ডিলারদের ৫ হাজার কেজি পেঁয়াজ দেওয়া হয়েছে।পাইকা‌রি বাজা‌রে এখনও ১২০ থেকে ১৩০ টাকায় পেঁয়াজ বি‌ক্রি হ‌চ্ছে।খুচরা বাজা‌রে সকাল থে‌কে ১৮০ টাকা কে‌জিপ্র‌তি পেঁয়াজ বি‌ক্রি হ‌লেও বেলা ১২ টার পর থেকে অনেক বাজা‌রে ১৬০ টাকায়ও বি‌ক্রি হ‌চ্ছে।

Top