ছয়তলা ভবন থেকে পড়ে আইয়ুব আলী নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

ছয়তলা ভবন থেকে পড়ে আইয়ুব আলী নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।


পাখিআক্তার:বরিশাল নগরীর রূপাতলী এলাকায় নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে পড়ে আইয়ুব আলী(৩৮)নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।মঙ্গলবার(২৯ অক্টোবর)সন্ধ্যা ৭টার দিকে রূপাতলী সোনারগাঁও টেক্সটাইল মিল সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।নিহত আইয়ুব আলী পটুয়াখালী সদর থানাধীন গ্যারাখালী গ্রামের মৃত আলী আকবর মুধার ছেলে। তিনি নগরের রূপাতলীতে নির্মাণাধীন ওই ছয় তলা ভবনের কেয়ারটেকারের দায়িত্ব পালন করে আসছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(এসআই)সালেকুল বাশার জানান,ছয়তলা থেকে আয়ুব আলী পড়ে গেছেন, ঘটনার সময় সেখানে অন্য কেউ ছিল না।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।এসআই সালেকুল বলেন,নিহত যুবকের পরিবারের সদস্যদের খবর দিয়েছি।তবে মৃত্যুটি কেমন রহস্যজনক বলে মনে হচ্ছে।কেননা বাড়ির ঠিকাদার শাহজাহানকে ঘটনার পর থেকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

Top