বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন


আলোকিত বার্তা:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, তিনি যাতে জামিন পেয়ে বের হতে না পারেন সরকার সেই চেষ্টা করছে। সরকার পুরোপুরি তার জামিন আটকে দিয়েছে।রোববার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়ার মাজারে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন ফখরুল।

খালেদা জিয়ার মুক্তির বিষয়টি পুরোপুরি আদালতের ওপর নির্ভর করছে-সরকারের পক্ষ থেকে এমনটা বলা হলেও ফখরুলের অভিযোগ, সরকার পুরোপুরি বেগম খালেদা জিয়ার জামিন আটকে দিয়েছে। এবং তিনি যাতে বের হতে না পারেন তারা সে চেষ্টা করছে। তিনি বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা শুধু খারাপই নয়, তার অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন। তিনি আরও বলেন, জামিনে মুক্তি পেলে চিকিৎসা কোথায় করাবেন সে সিদ্ধান্ত তিনিই (খালেদা জিয়া) নেবেন।মির্জা ফখরুল বলেন,বেগম খালেদা জিয়ার জীবন আজ হুমকির সম্মুখীন। তিনি সুস্থ অবস্থায় আর ফিরে না আসার সম্ভাবনা দেখা দিয়েছে। সুস্থ অবস্থায় বেগম জিয়া কারাগারে যান। কিন্তু আজ তিনি বিছানা থেকে উঠতে পারছেন না। নিজের খাবার নিজে খেতে পারছেন না। হাঁটতে পারেন না। যে হাসপাতালে তিনি রয়েছেন সেখানে তাকে সঠিক চিকিৎসা দেয়া হচ্ছে না।’

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আজ যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয়তাবাদী যুবদল দেশপ্রেমিক সংগঠন। ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেয়ার লক্ষ্যে যুবদলের প্রতিষ্ঠা করা হয়। তারা নানা ঘাত-প্রতিঘাত অতিক্রম করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতৃত্ব দিচ্ছেন। অনেকেই মন্ত্রী হয়ে দেশের সেবা করেছেন।এ সময় বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,বরকত উল্লাহ বুলু,যুবদল সভাপতি সাইফুল আলম নীবর,সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,নুরুল ইসলাম নয়ন, মামুন হাসান, এস এম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

Top