পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত,ক্ষোভ বাড়ছে বিএনপির তৃণমূলে পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে কারও সঙ্গে আপস নয় ফ্যাসিবাদ রোধে ব্যারিকেড হবে পথে পথে নাশকতা দমনে কঠোর সরকার,দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা পোশাক খাতে অস্থিরতা ভুল বার্তা যাচ্ছে ক্রেতার কাছে গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন

পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ


মোহাম্মাদ নাসির উদ্দিন:আন্দোলনের নামে ভাঙচুর, রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন অনুযায়ী আজ থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে রপ্তানিমুখী পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।এর ফলে আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলের কিছু শিল্পপ্রতিষ্ঠানে ৭ থেকে ১২ দিন স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বন্ধ আছে।শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএ-এর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান।মাহমুদ হাসান খান বলেন, সাম্প্রতিককালে পোশাক খাতে নিুতম মজুরি বিষয়কে কেন্দ্র করে একটি মহল এই শিল্পে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি ও শিল্পের সুরক্ষা গভীরভাবে পর্যালোচনায় বিজিএমইএ এবং বিকেএমইএ-এর সদস্যভুক্ত কারখানাগুলোর মালিকরা এক কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। নিরাপত্তা এবং উৎপাদন অনুকূল পরিবেশ বজায় না থাকায় এই অঞ্চলের কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো শ্রম আইন অনুযায়ী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হবে।শ্রম আইনের ১৩(১) ধারায় বলা আছে, ‘কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন, এবং এরূপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।’

শ্রমিক অসন্তোষের কারণে ১৪৭টি কারখানা বন্ধ আছে জানিয়ে মাহমুদ হাসান খান বলেন, সিংহভাগ শ্রমিক কাজে যোগ দিতে আন্তরিক এবং তারা শান্তিপূর্ণ পরিবেশে কাজ চালিয়ে যেতে চান। তবে কিছুসংখ্যক বিপথগামী শ্রমিক বাইরের বিভিন্ন মহলের উসকানি ও প্ররোচনায় নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা নিজেরাও কাজ করছেন না এবং অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। কারখানার ভেতরে এমন এক ভীতিকর ও অরাজক পরিবেশ তৈরি করা হচ্ছে, যার ফলে কর্মীরা কাজ বন্ধ করে বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন। শুধু তাই নয়, কারখানা থেকে বের হওয়ার পর তারা দলবদ্ধভাবে অন্য কারখানার প্রধান ফটকে গিয়ে ইট-পাটকেল বা নানা বস্তু নিক্ষেপ করে এবং সেই কারখানার শ্রমিকদেরও জোরপূর্বক বাইরে বের করে নিয়ে এসে সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছেন।

শ্রমিক সংগঠনের কঠোর সমালোচনা করে মাহমুদ হাসান বলেন, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিরা জানিয়েছেন, এই চলমান ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে তাদের বা কোনো শ্রমিক সংগঠনের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। তবে অত্যন্ত দুঃখের বিষয়, এ সংকট উত্তরণে শ্রমিক সংগঠনগুলো যে ভূমিকা পালন করার চেষ্টা করেছে, তা যথেষ্ট কার্যকরী ছিল না। মাঠ পর্যায়ের অনেক নেতাকর্মী ও শ্রমিক প্রতিনিধি সাধারণ কর্মীদের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না, যা সার্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএ ও বিকেএমইএ’র শনিবারের জরুরি সভায় দেড় হাজারের বেশি কারখানা মালিক অংশ নিয়ে বলেছেন, শ্রমিকরা কারখানা ভাঙচুর করবে, রাস্তাঘাট অবরোধ করবে, একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। কিন্তু সমাজের দায়িত্বশীল হিসাবে ১৬ নভেম্বরের মজুরি বোর্ডের বৈঠকে আমরা অংশ নেব।

তিনি আরও বলেন, মজুরি বোর্ড গঠন হয়েছে ১ নভেম্বর। শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে। যদি আন্দোলন মজুরির কারণেই হয়ে থাকে, তবে মজুরি বোর্ড গঠনের পরে আজ পর্যন্ত যা (শ্রমিক আন্দোলন, কারখানা ভাঙচুর) হচ্ছে, তা কোনোভাবেই যৌক্তিক নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, মজুরি বোর্ডের প্রথম সভাতেই ঘোষণা করা হয়েছে নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে। তারপরও এ নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা মানে গার্মেন্টস মালিকদের চাপে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণায় বাধ্য করা অথবা কারও কারও অন্য অভিপ্রায় থাকতে পারে।

বিকেএমইএ-এর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান বলেন, এই ক্রান্তিকালে এমন কোনো কিছু যাতে করা না হয়, যার ফলে পুরো খাত হুমকির মুখে পড়ে। মালিক-শ্রমিক সবাই মিলেই এ খাতকে টিকিয়ে রাখতে হবে।

আরও পড়ুন...
Top