এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড


নিজস্ব প্রতিবেদক:এইচএসসি ও সমমানের রসায়ন দ্বিতীয় পত্রের সৃজনশীল প্রশ্নে ভুল থাকার অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।বোর্ড জানিয়েছে,পুরো প্রশ্নপত্রের আলোকে কীভাবে নম্বর প্রদান করা হবে, সে বিষয়ে প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। মূল্যায়নের সময় তারা ওই নির্দেশিকাই অনুসরণ করবেন। বোর্ডের দাবি, প্রশ্নপত্রে কোনো ত্রুটি নেই এবং উত্তরপত্র মূল্যায়নের জন্য ইতোমধ্যে বিস্তারিত নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (২২ জুলাই) এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর কয়েকটি প্রশ্নে ভুল থাকার অভিযোগ তোলেন কিছু শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। তাদের দাবি, ১, ৫, ৬ ও ৮ নম্বর উদ্দীপকে অসংগতি রয়েছে, যা পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও মানসিক চাপের সৃষ্টি করেছে। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়েছে শিক্ষা বোর্ড।

যদিও এমন দাবি সঠিক নয় বলে জানিয়েছেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা।নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বোর্ডের শীর্ষ এক কর্মকর্তা রোববার (২৬ জুলাই) গণমাধ্যমকে বলেন, প্রশ্নে কোনো ভুল নেই। সৃজনশীল প্রশ্নে ৪টি দক্ষতা থাকে। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। পরীক্ষার্থীরা প্রথম তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলেও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর সাধারণ শিক্ষার্থীদের বুঝতে কষ্ট হয়। তারা মনে করে প্রশ্নে ভুল আছে।বোর্ডের এ কর্মকর্তা বলেন, উচ্চতর দক্ষতা অংশের প্রশ্নটি তুলনামূলক কঠিন হয়। এটি এমনভাবে তৈরি করা হয়, যাতে শিক্ষার্থীদের বিশ্লেষণ ও সমস্যা সমাধানের সক্ষমতা মূল্যায়ন করা যায়। তাই এই অংশের প্রশ্ন সবার জন্য সহজ হওয়ার কথা নয়।

তিনি আরও বলেন, ‘এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেটির বাস্তব কোনো ভিত্তি নেই। প্রশ্নে কোনো ভুল হয়নি। মূলত কিছু কোচিং সেন্টারের মালিকরা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন। তারা যে ধরনের প্রশ্ন পড়িয়েছেন, সেগুলো পরীক্ষায় না আসায় আগামী বছর শিক্ষার্থীরা তাদের কোচিংয়ে কম যেতে পারে এমন আশঙ্কা থেকেই তারা শিক্ষার্থীদের উসকানি দিচ্ছেন।এ কর্মকর্তা বলেন, ‘এবার প্রায় ১২ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীই প্রায় আট লাখ। অথচ শিক্ষার্থীদের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ আসেনি।বরং কিছু কোচিং সেন্টার প্রশ্ন নিয়ে অযথা বিতর্ক তৈরি করার চেষ্টা করছে।আমাদের দৃষ্টিতে প্রশ্নের মান ভালো হয়েছে এবং প্রশ্নে কোনো ত্রুটি নেই।

Top