২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই


নুর নবী জনী : বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ই-হজ সিস্টেমের মাধ্যমে আগ্রহীদের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।২০২৭ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে। এই কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রাথমিক নিবন্ধনের জন্য হজে গমনেচ্ছুদের সাড়ে তিন লক্ষ টাকা জমা দিতে হবে। তবে এই প্রক্রিয়ার আগে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক। চূড়ান্ত নিবন্ধনের জন্য প্যাকেজের অবশিষ্ট অর্থ চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই নিবন্ধনের সুযোগ থাকছে। সরকারিভাবে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। বেসরকারি মাধ্যমের ক্ষেত্রে সংশ্লিষ্ট এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যালয় থেকে নিবন্ধনের সহায়তা পাওয়া যাবে।

হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকা আবশ্যক। ক্যানসার, কিডনি রোগ, হৃদরোগ বা মানসিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের হজের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। এছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারীরাও হজের জন্য ফিটনেস সনদ পাবেন না।

Top