ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে - Alokitobarta
আজ : শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:সংসদের কার্যক্রম যত ইতিবাচক ও কার্যকর হবে, ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে।বিরোধীদলীয় নেতা বলেন, ‘সাম্প্রতিক বন্যা, ভূমিধস ও পানিতে ডুবে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং তাদের সহায়তায় সরকার যে উদ্যোগ নিয়েছে, তা আরো জোরদার করার আহ্বান জানাই।’ বিশেষ করে নিহতদের পরিবারের জন্য বিশেষ আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান তিনি।বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা: শফিকুর রহমান মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের দূর ও সাম্প্রতিক ইতিহাসের সকল শহীদ, যোদ্ধা এবং আহত-পঙ্গুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতির প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রী, স্পিকার এবং সংসদ সচিবালয়ের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এই সংসদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বিরোধীদলীয় নেতা বলেন, রাজধানী দেশের মুখচ্ছবি। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ঢাকাকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক নগরীতে পরিণত করা প্রয়োজন।শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা, কারিগরি শিক্ষা এবং নৈতিক মূল্যবোধভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন। পাশাপাশি যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বচ্ছ যাচাই-বাছাইয়ের মাধ্যমে এমপিওভুক্ত করার আহ্বান জানান তিনি।ডা: শফিকুর রহমান বলেন, অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া সময়ের দাবি। দুর্নীতি প্রতিরোধে সরকার, প্রশাসন, ব্যবসায়ী ও রাজনীতিবিদ- সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি প্রধানমন্ত্রীর দুর্নীতিবিরোধী অবস্থানের প্রশংসা করে এ বিষয়ে আরো কার্যকর পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্ত জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। একইসাথে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম আরো শক্তিশালী করার উদ্যোগকেও তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি শহীদ ও আহতদের তথ্য-উপাত্ত সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস হিসেবে সংরক্ষণের আহ্বান জানান।বাজেট অধিবেশন সফলভাবে পরিচালনায় সংসদ সচিবালয়, নিরাপত্তা বিভাগ, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক পরিশ্রমের প্রশংসা করেন তিনি।

Top