তীরে এসে তরি ডুবলো বাংলাদেশ! অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ হারও বাংলাদেশের - Alokitobarta
আজ : শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তীরে এসে তরি ডুবলো বাংলাদেশ! অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ হারও বাংলাদেশের


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:তীরে এসে তরি ডুবলো বাংলাদেশ! অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ হারও বাংলাদেশের। শেষ তিন বলে দরকার ছিল ১৮ রান। ৩টি ছক্কার প্রয়োজন।২০তম ওভারের ৪র্থ বলে ছক্কা হাঁকালেন, ৫ম বলে মারলেন বাউন্ডারি। তখনই পরাজয় নিশ্চিত।শেষের ছক্কাটি হলে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান হতো ১ রানের। কিন্তু একেবারেবাউন্ডারি লাইনে ধরা পড়লেন তাওহিদ হৃদয়।তবুও, শেষ বলে ছক্কার মারতে চেয়েছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। কিন্তু লংঅনে ক্যাচ আউট।ফলে, একেবারে তীরে এসে তরি ডুবেছে বলা যায় বাংলাদেশের। ১৯৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছে ১৮৯ রান। হেরেছে ৭ রানের ব্যবধানে।

অথচ শুরুটা যেভাবে তানজিদ তামিম আর সাইফ হাসান করেছিলেন এবং মাঝে পারভেজ ইমন যেভাবে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন, তাতে বাংলাদেশের জয় খুবই নিশ্চিত ধরে নিয়েছিল সবাই। কারণ, পাওয়ার প্লের ৬ ওভারে উঠেছিল ৭২ রান। ৮ ওভারে ৮১, ৯ ওভারে বাংলাদেশের রান ছিল ৯৭।এ পরিস্থিতিতে বাংলাদেশের হারটি কেবলই বিস্ময়ের। শেষ দিকে দ্রুত উইকেট পড়ায় ৭ রানের হারতে হলো টাইগারদের। সে সঙ্গে অস্ট্রেলিয়ার কাছে সিরিজও হারলো তারা। ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেলো ২-০ তে।

Top