৭০ শতাংশের রায় যেদিন বাস্তবায়ন হবে, সেদিন দেশ থেকে সত্যিকারার্থে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় হবে
মোহাম্মাদ মহাব্বাতুল্লাহ মাহাদ :দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। আওয়ামী লীগ জাতিকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করত।আজ তারা কোথায়!আপনারা তাদের পথ অনুসরণ করছেন।বিএনপি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা.শফিকুর রহমান।তিনি বলেছেন,বিনয়ের সঙ্গে বলতে চাই,হাজার চেষ্টা করলেও আপনারা আওয়ামী লীগ হতে পারবেন না।শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই শহীদপরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।বিএনপি গণভোটের রায় মানে না উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ৫১ শতাংশ মানেন; কিন্তু ৭০ শতাংশ মানেন না। এটা লজ্জা ও দুঃখজনক। ওই ৭০ শতাংশের রায় যেদিন বাস্তবায়ন হবে, সেদিন দেশ থেকে সত্যিকারার্থে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় হবে।
শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ তাদের পোষ্য এবং তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে সমাজের প্রতিটি জায়গায় কর্তৃত্ব কায়েম করেছিল। দুঃখের দিনে সেই আওয়ামী লীগের পাশে কোনো লাঠিয়াল বাহিনী এসে দাঁড়াতে পারেনি।বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘জনকল্যাণ ও সুশাসনের প্রতিটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। তারা তাদের নিজেদের ইশতেহারের বিরোধিতা করছে। তারা গণভোটের রায় অস্বীকার করার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে।
তিনি আরও বলেন, ‘প্রিয় বিএনপি, ভুলে যাবেন না। এই জুলাই না হলে; এই মায়েদের, এই বাবাদের, এই ভাইদের, এই বোনদের সন্তান, স্বামী, ভাই, বোন জীবন না দিলে আপনারা ক্ষমতা এনজয় করতে পারতেন না।শফিকুর রহমান বলেন, ‘এমপি মাসুম মোস্তফার ওপর হামলা করা হয়েছে। শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের কিরিচ প্রদর্শনী-এমন বাংলাদেশ জুলাই যোদ্ধারা চায়নি। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই। মা-বোনেরা নিরাপত্তার সঙ্গে বের হবে এবং কাজ শেষে নিরাপত্তার সঙ্গে ফিরবে-আমরা এমন বাংলাদেশ চাই।বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘জুলাই আবার ফিরে আসবে। তখন চূড়ান্তভাবে ফ্যাসিবাদ বিদায় হবে। সেই লড়াইয়ে জনগণের বিজয় হবে। আমরা সামনের সারিতে থেকে যুদ্ধ চালিয়ে যাব।’
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, ‘গণভেটে জন্ম নেওয়া বিএনপি গণভোটকেই অস্বীকার করছে। প্রকৃতপক্ষে বিএনপি তার জন্মকেই অস্বীকার করছে। মাত্র দুমাস বয়সে আর কোনো সরকার এত অজনপ্রিয় হয়নি।’
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ-সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আবার দুর্বার আন্দোলন গড়ে তুলব। যেসব সাংবিধানিক কাঠামো ফ্যাসিবাদী হয়ে ওঠার জন্য দায়ী, তার প্রত্যেকটি সংস্কারের জন্য যে প্রস্তাবনা, তাতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি।’
সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপির চেয়াম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীরবিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি প্রমুখ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ইয়াছিন আরাফাত।