নোট অব ডিসেন্ট নিয়ে খোঁড়া যুক্তি দিচ্ছে বিএনপি - Alokitobarta
আজ : শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা দুই মেট্রোরেল পাচ্ছে ৫৮ হাজার কোটি টাকা ৪৯তম বিসিএস বাদ পড়া ৪৬ জনের নিয়োগ সোমবার দলে শৃঙ্খলা ফেরাতে এবার কঠোর অবস্থান বিএনপির নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি

নোট অব ডিসেন্ট নিয়ে খোঁড়া যুক্তি দিচ্ছে বিএনপি


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:জুলাই জাতীয় সনদ নিয়ে যে গণভোট হলো,সেটি জনগণ অনুমোদন করেছে।যা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে, তা নিয়ে গড়িমসি হচ্ছে। কতগুলো খোঁড়া যুক্তি দেওয়া হচ্ছে।জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে বিএনপি খোঁড়া যুক্তি দিচ্ছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।তিনি বলেন,যে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, তা আসলে সংখ্যালঘু মতামত।সিদ্ধান্ত সব সময় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই হয়। এখন সংবিধানের অজুহাত তুলে (জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ওপর) প্রশ্ন তোলা যুক্তিসংগত নয়।

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটোরিয়ামে ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি : সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি এর আয়োজন করে।

বদিউল আলম মজুমদার বলেন, আমরাই এখন নানা অপ্রয়োজনীয় সমস্যা তৈরি করছি। এখন দেশে ভয়াবহ সংকট বিরাজ করছে। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্য জরুরি। আন্তর্জাতিকভাবে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যা ঘটছে, তা ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এটি আমাদের সৃষ্টি নয়, কিন্তু এর ভোগান্তি আমাদের সহ্য করতে হবে এবং আমাদেরই এর উত্তরণ ঘটাতে হবে। তিনি সরকার ও সংসদ-সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনৈক্য নয়, ঐক্য গড়ে তুলুন। কারণ, যদি বিভক্তি বাড়ে, তাহলে এর খারাপ ফল শুধু জনগণ নয়, ক্ষমতাসীন দলও ভোগ করবে।

বদিউল আলম মজুমদার বলেন, জুলাই জাতীয় সনদের যে অংশ নিয়ে গণভোট হয়েছিল এবং জনগণ যেটিকে অনুমোদন দিয়েছে, সেটিই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। এটি যথাযথভাবে বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার বিভিন্ন অজুহাত দিচ্ছে, যেমন : এটা সংবিধানে নেই। তিনি এই যুক্তিকে ‘দুর্বল’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, তরুণদের নেতৃত্বে যে ঐক্যের মাধ্যমে স্বৈরাচারব্যবস্থার পতন ঘটেছিল, সেই ঐক্যই এখন আবার প্রয়োজন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া : গোলটেবিল বৈঠকে সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই দমনমূলক প্রবণতার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। আওয়ামী লীগকে আমরা দেখেছি ধীরে ধীরে এই পর্যায়ে উপনীত হয়েছিল। কিন্তু বিএনপি খুব দ্রুতই তাদের সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। উদ্বেগ জানিয়ে তিনি বলেন, আমরা দেখছি, ফেসবুকে পোস্ট করার জন্য আবার গ্রেফতার শুরু হয়ে গেছে। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার বিরুদ্ধে যদি কিছু লেখা না যায়, তাহলে আপনি সংসদে দাঁড়িয়ে বলে দেন যে, আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না। লিখলে গ্রেফতার করা হবে। অথবা একটা আইন করে দেন, কোনো সমালোচনা করা যাবে না, কোনো কথা বলা যাবে না, স্যাটায়ারও করা যাবে না। বিএনপি যত খারাপ কাজ করবে, যত জনবিরোধী কাজ করবে, সেটা দ্রুতই করে ফেলুক, আমরা চাই। কারণ, আমরা আবারও ১৫-২০ বছর অপেক্ষা করতে চাই না।

মনিরা শারমিন : এনসিপির যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন বলেন, আমরা যেন খুব দ্রুত আবার হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি। যেখানে রাজার বিরুদ্ধে কিছু বললেই জেল-জুলুমের শিকার হতে হয়। সেই সময়ে এত দ্রুত ফিরে যাব, এটা আমরা চিন্তাও করিনি। সরকার খুব নির্লজ্জভাবে নিজেদের ক্ষমতা বাড়াতে চাইছে এবং সাধারণ মানুষকে ‘পুতুল’ বানাতে চাইছে।

এছাড়ার সাবেক উপদেষ্টা ফরিদা আখতার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে হাসিনা তৈরি হবে, হাসিনার বর্বর শাসন চলে আসবে।

মনোবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী বলেন, যদি গণভোট বাতিল করা হয়, তাহলে নির্বাচনও বাতিল হবে, নির্বাচন অবৈধ হবে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী বলেন, সংবিধানকে অবহেলা করছে সরকারি দল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণভোট বাস্তবায়ন নাগরিক কমিটির সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, এনসিপির যুগ্ম-আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার, যুগ্ম-আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির সদস্য জাভেদ রাসিন, যুগ্ম-সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত প্রমুখ।

Top