‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ -এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক ‘স্বাগত র‌্যালি’ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে অনুষ্ঠিত এ র‌্যালিতে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‌্যালিতে অংশগ্রহণকারীরা মাথায় রঙিন ক্যাপ, হাতে সংগঠনের পতাকা ও জাতীয় পতাকা বহন করেন এবং বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে র‌্যালিটি শাহবাগে পৌঁছালে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহ মাহফুজুল হক এবং সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, প্রতিষ্ঠার ৪৯ বছরে পদার্পণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আজ দেশের ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। শত জুলুম ও নির্যাতনের মধ্য দিয়েও ধৈর্য, প্রজ্ঞা ও সাহসিকতার সাথে মোকাবেলা করে ছাত্রশিবির আজ একটি অপরাজেয় কাফেলায় রূপ নিয়েছে।তিনি বলেন, একটি সমৃদ্ধ, ন্যায় ও ইনসাফভিত্তিক এবং আদর্শিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রশিবির দৃঢ়প্রতিজ্ঞ।তিনি ছাত্রসমাজকে সব ধরনের বিভেদ ভুলে দেশ গঠনের কাজে ঐক্যবদ্ধভাবে আত্মনিয়োগ করার আহ্বান জানান। নূরুল ইসলাম সাদ্দাম বলেন, গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই ছাত্রশিবির ছাত্রসমাজের হৃদয়ে স্থান করে নিয়েছে এবং এই কাফেলাই আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে। পাশাপাশি সকল প্রকার অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একইসাথে আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।সমাবেশে বক্তারা শাহবাগের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এই শাহবাগ থেকেই ছাত্রশিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ও দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামারুজ্জামানকে ফ্যাসিবাদী শক্তির মদদে ভুয়া বিচারের মাধ্যমে শহীদ করা হয়েছিল। সময়ের ব্যবধানে সেই জুলুমবাজ শক্তিকে পরাজিত করে আজ ছাত্রশিবির একই স্থানে সগৌরবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যা প্রমাণ করে-জুলুম দিয়ে কোনো আদর্শকে স্তব্ধ করা যায় না।

সমাবেশে শহীদ আবু সাঈদ, আবরার ফাহাদ ও ওসমান হাদীর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাদের হত্যার যথাযথ বিচার দাবি করা হয়।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, গণতান্ত্রিক ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান মাহবুব, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, মানবসম্পদ ও ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Top