এটি কোনো সাধারণ নির্বাচন নয়,এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

এটি কোনো সাধারণ নির্বাচন নয়,এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন


মোহাম্মাদ মহাব্বাতুল্লাহ মাহাদ:জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন দেশ গড়তে চাই যেখানে ইনসাফ থাকবে, কর্মসংস্থানের সুযোগ থাকবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। আগামীতে এমন মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে দেশে অনেক নির্বাচন হয়েছে, অনেক ওয়াদা দেওয়া হয়েছে।কিন্তু বেশিরভাগ ওয়াদা বাস্তবায়ন হয়নি। জুলাই যুদ্ধে যুবকেরা একটি দাবি তুলেছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস’। সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যেই আমরা রাজনীতিতে আছি।
তিনি বলেন, আমরা বসন্তের কোকিল নই।

অতীতে অনেক জুলুম ও নির্যাতন সহ্য করেও আমরা দেশ ছেড়ে যাইনি, এই মাটি ছেড়ে যাইনি। দুঃখের সময় আপনাদের সঙ্গে ছিলাম, সুখের সময়ও আপনাদের সঙ্গেই থাকব। আমরা জাতিকে পিছিয়ে নিতে চাই না, আমরা জাতিকে এগিয়ে নিতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন আদায় করে নেবে জাতি।জামায়াত আমির বলেন, এটি কোনো সাধারণ নির্বাচন নয়। এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। দেড় হাজারের বেশি জুলাই যোদ্ধার রক্তের বিনিময়ে এই নির্বাচন।জুলাই যোদ্ধাদের সম্মানে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি টাঙ্গাইলের আটটি আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট চান।

টাঙ্গাইল-৫ সদর আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের ঢাকা উত্তরাঞ্চলের সদস্য হযরত মাওলানা দেলোয়ার হোসেন, জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম এবং খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহাবুদ্দিন।জনসভাকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়ক নেতাকর্মী ও সমর্থকদের জনস্রোতে পরিণত হয়। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করে।

Top