যুক্তি ও ভদ্রতার সঙ্গে সমালোচনা করাই হওয়া উচিত রাজনৈতিক চর্চার মানদণ্ড - Alokitobarta
আজ : শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা দুই মেট্রোরেল পাচ্ছে ৫৮ হাজার কোটি টাকা ৪৯তম বিসিএস বাদ পড়া ৪৬ জনের নিয়োগ সোমবার দলে শৃঙ্খলা ফেরাতে এবার কঠোর অবস্থান বিএনপির নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি

যুক্তি ও ভদ্রতার সঙ্গে সমালোচনা করাই হওয়া উচিত রাজনৈতিক চর্চার মানদণ্ড


মোহাম্মাদ মুরাদ হোসেন:ভোটের মাঠে কাজ করতে গিয়ে শালীনতা ও যুক্তির সীমা অতিক্রম না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি)ডা.শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখন,নির্বাচনি কার্যক্রমে অংশ নিতে গিয়ে অনেক সময় একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।পোস্টে লেখন, সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে কোনো অবস্থাতেই সেই সমালোচনা শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়। যুক্তি ও ভদ্রতার সঙ্গে সমালোচনা করাই হওয়া উচিত রাজনৈতিক চর্চার মানদণ্ড।

তিনি উল্লেখ করেন, এমন কোনো ভাষা ব্যবহার করা কাম্য নয়, যা নিজের ক্ষেত্রে বা অন্যের ক্ষেত্রে প্রয়োগ করলে কেউ আহত বোধ করেন। এমনকি প্রিয় কোনো মানুষকে রুচিবহির্ভূতভাবে সমালোচনা করা হলেও তার জবাব হওয়া উচিত উত্তম ভাষায় এবং যুক্তিপূর্ণভাবে।জামায়াত আমির আরও লেখেন, এটাই আমাদের শিক্ষা এবং রাজনৈতিক সংস্কৃতির অংশ হওয়া উচিত।

Top